Web Analytics

কেরানীগঞ্জে প্রেমিক আকাশ মিত্রের আত্মহত্যার খবর পেয়ে তাঁর প্রেমিকা, ২৯ বছর বয়সী তন্ময়ী মন্ডল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলার একটি বাথরুমে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে তাঁর বোন তন্দ্রা মন্ডল ঢামেক মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। উভয়ের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছিল।

তন্ময়ী বারডেম হাসপাতালে নার্স হিসেবে কাজ করতেন এবং আকাশ মিত্র হক কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। তন্দ্রা মন্ডলের ভাষ্য, তাঁদের মধ্যে সম্পর্ক ছিল এবং তন্ময়ী আকাশকে খুব ভালোবাসতেন। আকাশ বিবাহিত ছিলেন—এটি তন্ময়ী জানতেন। তিনি স্ত্রীকে তালাক দেবেন বললেও তা না দেওয়ায় তাঁদের মধ্যে অশান্তি ছিল বলে তন্দ্রা জানান।

পুলিশ জানায়, রোববার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের মালোপাড়ার বাসা থেকে আকাশের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে ডায়েরিতে তিনি দেনার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার কথা লিখে গেছেন বলে পুলিশের দাবি। আকাশের স্ত্রী ও একটি সন্তান রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনেরা তাঁর লাশ নিয়ে গেছেন। দুই ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।