Web Analytics

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১২৫ জন নিহত হয়েছেন। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ৩১ জানুয়ারি সমন্বিত হামলায় ১৫ জন নিরাপত্তা সদস্য ও ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হন। এর জবাবে পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনী দাবি করেছে, অন্তত ৯২ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, কোয়েটা, মাসতুং, নুশকি, দলবন্দিন, খারান, পানজগুর, তুম্প, গ্বাদর ও পাসনি এলাকায় এসব হামলা চালানো হয়।

আইএসপিআর জানায়, ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের গোষ্ঠী এসব হামলার সঙ্গে জড়িত এবং এর উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের স্বাভাবিক জীবনযাত্রা ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত করা। নিরাপত্তা বাহিনী দাবি করেছে, অভিযানে বিপুলসংখ্যক অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

এদিকে নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে এবং দাবি করেছে তারা নিরাপত্তা বাহিনীর অর্ধশতাধিক সদস্যকে হত্যা করেছে। ঘটনাগুলোর পর প্রদেশজুড়ে সতর্কতা জোরদার করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।