Web Analytics

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের রাজারহাটে পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় রমনা মেইল ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে চিলমারীগামী ও ঢাকাগামী যাত্রীরা নির্ধারিত সময়ে ট্রেন না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন।

ঢাকাগামী অনেক যাত্রী বৈরী আবহাওয়ার মধ্যে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প বাহনে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে যেতে বাধ্য হন। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরানোর কাজ শুরু করে। কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা জানান, ট্রাকটি সরানোর কাজ চলছে, তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এখনই বলা যাচ্ছে না।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়, কিন্তু দুর্ঘটনার কারণে আজ তা সম্ভব হয়নি। দ্রুত রেললাইন সচল করতে কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।