Web Analytics

বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বৃহস্পতিবার (২৬ মার্চ) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি বলেন, চীন ও বাংলাদেশ ভালো প্রতিবেশী, ভালো বন্ধু এবং ভালো অংশীদার, যারা পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার মাধ্যমে সম্পর্ক গড়ে তুলেছে।

শি জিনপিং জানান, চীন বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেয় এবং রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে রাজনৈতিক পারস্পরিক আস্থা গভীর করতে প্রস্তুত। তিনি ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় উচ্চমানের সহযোগিতা ও বিনিময় বাড়ানো এবং দুই দেশের ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

একই দিনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন বার্তা পাঠান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।