Web Analytics

ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে। ২৯ জুলাই রাজধানীর শেরাটন ঢাকায় ‘বিয়ন্ড ইউথ বোয়িং’ অনুষ্ঠানে দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্সটি জানায়, পূর্ণাঙ্গ বৈশ্বিক অ্যাভিয়েশন গ্রুপে পরিণত হওয়াই তাদের লক্ষ্য। পরিকল্পনা অনুযায়ী, লিজের মাধ্যমে ১৫টি বোয়িং ৭৩৭-৮ ও ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ যুক্ত হবে এবং ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে উড়োজাহাজগুলো বহরে আসবে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকার বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে মাস্টার প্ল্যান ও পাইলট প্রশিক্ষণ একাডেমিসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দিতে পারবে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এই বিনিয়োগকে বাংলাদেশের ভবিষ্যৎ অ্যাভিয়েশন খাতের গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে বর্ণনা করেন।

ইউএস-বাংলা প্রায় ২০০ বাংলাদেশি পাইলটকে উন্নত প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা করেছে। নতুন উড়োজাহাজ আসার পর এয়ারলাইন্সটি বিদ্যমান আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানো এবং এশিয়া ও মধ্যপ্রাচ্যের একাধিক গন্তব্যে নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা জানিয়েছে। চট্টগ্রাম ও সিলেটকে আন্তর্জাতিক আঞ্চলিক হাব করতে সেখানে উড়োজাহাজ মোতায়েনের কথাও বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।