Web Analytics

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুন, মেজর সিনহা হত্যা ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানির তারিখ শিগগির নির্ধারণ করা হবে। রোববার তিনি জানান, আদালতের অবকাশকালীন ছুটি শেষে কার্যক্রম শুরু হলে দ্রুত শুনানির ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, দেশজুড়ে আলোচিত এই তিন হত্যা মামলায় হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগে শুনানির অপেক্ষা চলছে। মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিচারিক আদালতের রায়ের পর প্রতিটি মামলায় হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি সম্পন্ন হয় এবং মৃত্যুদণ্ডসহ অন্যান্য দণ্ড বহাল থাকে।

সাত খুন মামলায় বিচারিক আদালতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড হাইকোর্ট বহাল রাখেন। মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল থাকে। আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।