Web Analytics

বাংলাদেশ সরকার জ্বালানি নিরাপত্তা জোরদার ও কয়লা আমদানি কমাতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়টি বিবেচনা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের পাঁচটি কয়লাখনিতে প্রায় ৭৮০ কোটি টন উন্নতমানের কয়লা মজুত রয়েছে, যার মূল্য ১৩০ লাখ কোটি টাকা। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দিনাজপুরের ফুলবাড়ী খনিকে প্রাথমিক অগ্রাধিকারে রাখা হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের আগে আগের সমীক্ষাগুলো পর্যালোচনা করা হবে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বাংলাদেশ বছরে প্রায় দুই কোটি থেকে দুই কোটি ২০ লাখ টন কয়লা আমদানি করে। ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে ব্যয় হয়েছে প্রায় ১১৯ কোটি ডলার। দেশের প্রধান তিনটি খনি থেকে বছরে দুই কোটি ৪০ লাখ টন কয়লা উত্তোলন সম্ভব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ফুলবাড়ী থেকে দেড় কোটি টন, বড়পুকুরিয়া নর্থ থেকে ৬০ লাখ টন এবং দিঘিপাড়া থেকে ৩০ লাখ টন উত্তোলন সম্ভব। ফুলবাড়ী চালু হলে আমদানির সর্বোচ্চ ৭৫ শতাংশ স্থানীয় কয়লা দিয়ে প্রতিস্থাপন হতে পারে।

সরকার বলছে, খনন শুরুর আগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ক্ষতিপূরণ ও পরিবেশগত প্রভাবকে গুরুত্ব দেওয়া হবে। ফুলবাড়ী খনি এলাকায় প্রায় ১০ হাজার একরজুড়ে ৪০ হাজার মানুষের বসবাস এবং উন্নয়নে প্রায় ৪৮ বর্গকিলোমিটার এলাকা প্রয়োজন হতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ইজারা অর্থের পাশাপাশি খনির মুনাফার একটি অংশ দেওয়ার পরিকল্পনার কথাও বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।