Web Analytics

আন্তর্জাতিক বিচার আদালত বলেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালের সামরিক অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল—এমন প্রমাণ তারা পেয়েছে। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা শুরু হলে এই তথ্য উঠে আসে। আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা ও শিশুদের ওপর চরম নির্যাতন চালিয়েছে এবং বাংলাদেশে পালানোর চেষ্টা করা লোকজনকেও আক্রমণ করেছে।

১৫ বিচারপতির আদালত রোহিঙ্গাদের ওপর হত্যাকাণ্ড ও ব্যাপক যৌন সহিংসতার ঘটনা প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেছে। তবে রায় পাঠ চলমান থাকায় চূড়ান্ত সিদ্ধান্তের বিস্তারিত তখনো প্রকাশিত হয়নি। ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার সমর্থনে গাম্বিয়া মামলাটি করে। তাদের অভিযোগ, রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিত সামরিক অভিযান চালিয়ে মিয়ানমার গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। মিয়ানমার অভিযোগ অস্বীকার করে এটিকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে সন্ত্রাসবিরোধী অভিযান বলে দাবি করেছে।

গাম্বিয়া মিয়ানমারকে দায়ী ঘোষণা, অপরাধীদের বিচার, ক্ষতিপূরণ এবং রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ও নিরাপদ প্রত্যাবাসনের নির্দেশ চেয়েছে। ২০১৭ সালের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে; বর্তমানে কক্সবাজারের শিবিরগুলোতে প্রায় ১২ লাখ শরণার্থী রয়েছে। আইসিজের রায় চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তা বাস্তবায়নের সরাসরি ব্যবস্থা আদালতের নেই।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।