Web Analytics

দেশের বাজারে চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বাড়ায় দাম কমছে। গত দুই সপ্তাহে আন্তঃব্যাংক বাজারে ডলারের দর ১ টাকা ২৪ পয়সা কমেছে। সোমবার আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলার ১২২ টাকা ৫৬ পয়সায় লেনদেন হয়েছে এবং ব্যাংকগুলোতে নগদ ডলার বিক্রি হয়েছে ১২৪ টাকায়। তবে মানিচেঞ্জাররা আরও বেশি দরে ডলার বিক্রির দাবি জানিয়েছেন।

সোমবার সংবাদ সম্মেলনে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এমসিএবি, প্রতি ডলার ১২৫ টাকা ৫০ পয়সায় কেনা এবং ১২৬ টাকা ৫০ পয়সায় বিক্রির হার নির্ধারণের দাবি জানায়। সংগঠনের সভাপতি এমএস জামান বলেন, বিদেশফেরত প্রবাসী ও বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে আসা ব্যক্তিরাই মানিচেঞ্জারদের ডলারের অন্যতম প্রধান উৎস।

এমএস জামান বলেন, কেন্দ্রীয় ব্যাংক বা কোনো বাণিজ্যিক ব্যাংক মানিচেঞ্জারদের বৈদেশিক মুদ্রা সরবরাহ করে না। ডলারের দর বাড়লে বাজার অস্থিরতার জন্য তাদের দায়ী করা হলেও বৈদেশিক মুদ্রাবাজার নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের নেই। তিনি বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে বিমাতাসুলভ আচরণের অভিযোগ করেন এবং বলেন, বিদেশে থাকা বাংলাদেশিরা আন্তর্জাতিক বাজারে ডলারের দর সহজেই জানতে পারেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।