Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন; তবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইরানকে সক্ষমতা গড়ে তুলতে হবে। তিনি বলেন, শত্রুর সঙ্গে এমন কোনো অবস্থান থেকে আলোচনায় যেতে দেশকে বাধ্য হওয়া যাবে না, যা ইরানের জন্য দুর্বল বা অসম্মানজনক। ইরানি শিক্ষার্থীদের সংবাদ সংস্থা আইএসএনের তথ্য অনুযায়ী, শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, ভবিষ্যৎ সংকটের জন্য দেশের সহনশীলতা ও সক্ষমতা বাড়ানো প্রয়োজন। সরকারের সহায়তায় বিশ্ববিদ্যালয়গুলোকে অর্থনীতি, ব্যবস্থাপনা, সংস্কৃতি, সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জেনারেশন জেড বা তরুণ শিক্ষার্থীদের সহযোগিতা নেওয়ার কথা বলেন এবং তাদের কেবল প্রতিবাদে সীমাবদ্ধ না থেকে সমস্যা সমাধানে যুক্ত হওয়ার ওপর গুরুত্ব দেন।

প্রেসিডেন্ট বলেন, কারও প্রতি তাঁর রাজনৈতিক বিদ্বেষ বা পক্ষপাত নেই এবং দেশের সমস্যা সমাধানে যেকোনো রাজনৈতিক মতাদর্শের মানুষের সহযোগিতা তিনি গ্রহণ করবেন। বাম, ডান, ধর্মীয় বা ধর্মনিরপেক্ষ কোনো পক্ষের সঙ্গেই তাঁর বিরোধ নেই বলেও জানান তিনি। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা না করে পদক্ষেপ নিলে সমাধানের বদলে দেশ ক্ষতি ও নেতিবাচক ফলের মুখে পড়তে পারে বলে সতর্ক করেন পেজেশকিয়ান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।