Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাপ্তরিক কাজের চাপ কমাতে প্রতিটি বিদ্যালয়ে একজন করে অফিস সহকারী নিয়োগের প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তিনি জানান, পিইডিপি-৫ অনুমোদন সাপেক্ষে এই প্রস্তাব বাস্তবায়ন করা হবে। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের মানসিক, নৈতিক ও সৃজনশীল বিকাশের জন্য দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত ধর্মীয় শিক্ষা, চারুকলা ও সঙ্গীতচর্চা বাধ্যতামূলকভাবে চালুর পরিকল্পনা রয়েছে। পাঠ্যপুস্তকে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই-আগস্টের ঘটনা, গণহত্যা, শহীদদের আত্মত্যাগ, নারীদের ভূমিকা এবং এর ঐতিহাসিক তাৎপর্য বয়স ও শ্রেণি উপযোগীভাবে তুলে ধরা হবে বলেও তিনি জানান।

২০২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পাঠ্যপুস্তকে এসব বিষয় অধ্যয়নের সুযোগ পাবে। নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ে আওয়ামী লীগ শাসনামলের কয়েকটি বিষয় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার ১৬ দশমিক ২৫ শতাংশ উল্লেখ করে মন্ত্রী বলেন, তা রোধে স্কুল ফিডিং ও উপবৃত্তিসহ সরকারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।