Web Analytics

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিতে দ্রুত ডেটা সেন্টার নির্মাণ করছে চীন। ইনার মঙ্গোলিয়ার উলানচাব শহরে গোবি মরুভূমির কাছাকাছি প্রায় ৯০টি ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে। সস্তা জমি, বিপুল বিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানির সুবিধা ব্যবহার করে এআই অবকাঠামো বাড়াচ্ছে বেইজিং।

তবে উন্নত এআই চিপের সংকট চীনের বড় বাধা। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে চীনের তুলনায় প্রায় ১০ গুণ বেশি এআই ডেটা সেন্টার ছিল। আগামী পাঁচ বছরে তথ্যপ্রযুক্তি অবকাঠামো সম্প্রসারণে ৫৬ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে বেইজিং; এর মধ্যে কম্পিউটিং সুবিধা ও ডেটা সেন্টার অন্তর্ভুক্ত।

২০২২ সালে চালু ‘ইস্টার্ন ডেটা, ওয়েস্টার্ন কম্পিউট’ কৌশলে আটটি জাতীয় কম্পিউটিং হাব ও ১০টি ডেটা সেন্টার ক্লাস্টার নির্ধারণ করা হয়েছে। উলানচাবের কাছে এনভিশন নির্মাণ করছে গ্যালাক্সি ক্যাম্পাস, যার পরিকল্পিত বিদ্যুতের ৮০ শতাংশের বেশি নিজস্ব বায়ু বিদ্যুৎকেন্দ্র থেকে আসবে। দুই গিগাওয়াট পরিকল্পিত সক্ষমতার প্রথম ধাপ ইতোমধ্যে বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।