Web Analytics

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং মামলাগুলো প্রত্যাহারের জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে। ২০২৬ সালের ৫ মার্চ জেলা প্রশাসকের সমন্বয়ে চার সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়, যারা হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করবে। এরপর ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়, যা জেলা কমিটির সুপারিশ পর্যালোচনা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কেন্দ্রীয় কমিটি বর্তমানে জেলা কমিটির প্রাপ্ত সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।