Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, ঢাকা শহরকে একটি বাসযোগ্য, আধুনিক, ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে সরকার, প্রশাসন, রাজনৈতিক সংগঠন ও সাধারণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। শুক্রবার বিকেলে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন সড়ক দ্বীপে শাহবাগ থানা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রশাসক আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, সাপ্তাহিক ক্লিনিং ডে-এর আওতায় নগরজুড়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, তবে নাগরিকদেরও নিজেদের বাড়িঘর ও আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার দায়িত্ব নিতে হবে।

তিনি বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর বৃক্ষরোপণ কর্মসূচিকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন, যা শহরকে সবুজায়নের মাধ্যমে আরও বাসযোগ্য করে তুলতে সহায়ক হবে। অনুষ্ঠানে প্রশাসক নিজ হাতে একটি চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।