Web Analytics

ভারতের বিহারে পুলিশ, আরপিএফ বা এসটিএফ কর্মকর্তা পরিচয় দিয়ে ট্রেনযাত্রীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে ২৫ বছর বয়সি রোহিত তিওয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি প্রতিবন্ধীবান্ধব কামরায় উঠে ‘জরিমানা’র নামে অর্থ নিতেন এবং বিশেষভাবে শ্রমিক ও তরুণ যাত্রীদের লক্ষ্য করতেন। বাধা দিলে যাত্রীদের মারধরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

হায়দরাবাদ-দানাপুর স্পেশাল ট্রেনে বাড়ি ফেরার পথে ২১ বছর বয়সি নিতিন কুমারকে ধূমপানের অভিযোগে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। ২০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তিনি পরিবারকে ফোন করে বলেন, পুলিশ পরিচয়ধারী কয়েকজন তাকে জোর করে ট্রেন থেকে নামিয়েছে এবং তিনি বক্সার স্টেশনের কাছাকাছি আছেন। পরে তার ফোন কেড়ে নেওয়া হয়। ওই ফোন থেকে পরিবারের কাছে প্রথমে ১০ হাজার রুপি দাবি করা হয়; ৫ হাজার রুপি পাঠানোর পরদিন আরও ২০ হাজার রুপি চাওয়া হয়।

সন্দেহ হওয়ায় নিতিনের পরিবার বক্সার রেল পুলিশের কাছে অভিযোগ করে। রোহিতকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরা ও জগজীবন হল্টের মধ্যবর্তী রেললাইন থেকে একটি লাশ উদ্ধার হয়, যা নিতিনের বাবা শনাক্ত করেন। পুলিশ দাবি করেছে, অর্থ আদায়ে ব্যর্থ হয়ে রোহিত চলন্ত ট্রেন থেকে নিতিনকে ধাক্কা দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।