Web Analytics

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’ এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা প্রশাসনের দায়িত্ব। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন, কালার কোডেড ময়লার বিন, টেকসই পানির বোতল, সুইস পানি ফিল্টার ও ইন্টারেক্টিভ ডিজিটাল হোয়াইট বোর্ড। এসব উপকরণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, বর্জ্য পৃথকীকরণ, প্লাস্টিক ব্যবহার হ্রাস ও কাগজবিহীন শ্রেণিকক্ষ গঠনে সহায়তা করবে।

ইউএনও জানান, প্রথম ধাপে ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় এসব উপকরণ বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানে এই কর্মসূচি সম্প্রসারিত হবে। ভবিষ্যতে শিক্ষকদের জন্য জলবায়ু পরিবর্তন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।