Web Analytics

ঢাকা থেকে যশোর ফেরার পথে স্বামীর লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন গৃহবধূ জাহানারা বেগম। বুধবার ঢাকা-যশোর মহাসড়কের নড়াইল সদরের আউড়িয়া বাদশার গ্যারেজ এলাকায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে তিনি নিহত হন। এ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেনও মারা যান এবং জাহানারার পরিবারের আরও পাঁচজন সদস্য আহত হন।

পুলিশ জানায়, ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাব-ইন্সপেক্টর ইসমাইল হোসেন। তার লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে যশোরে ফিরছিলেন জাহানারা ও পরিবারের সদস্যরা। আহতদের নড়াইল জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু জানান, বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।