Web Analytics

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ আগামী সপ্তাহে দেশটিতে যাচ্ছেন। জাতিসংঘ মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত না নিলে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর ইউনিফিলের বর্তমান ম্যান্ডেট শেষ হবে।

চলতি সপ্তাহের শুরুতে নিউইয়র্কে ইসরাইল হায়োম আয়োজিত ইসরাইল হায়োম সামিটে ইউনিফিলের কঠোর সমালোচনা করেন ওয়াল্টজ। তিনি বাহিনীটিকে ‘সন্ত্রাসীদের মানবঢাল’ বলে অভিহিত করেন। লেবানন সফরে তাঁর লক্ষ্য হবে এই মানবঢাল সরিয়ে দেওয়া এবং গত ২০ বছর ধরে সেখানে থাকা শান্তিরক্ষা মিশনে পরিবর্তন আনা বলে তিনি জানান।

এদিকে ইউনিফিলের বদলে বেসামরিক মিশন গঠনের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, নতুন মিশনে সামরিক বাহিনী থাকা বাধ্যতামূলক নয়; এটি বেসামরিকও হতে পারে। ইউনিফিল দীর্ঘদিন ধরে লেবাননে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।