Web Analytics

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সিলেট বিভাগজুড়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, নৌবাহিনী, কোস্ট গার্ড ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনী মাঠে রয়েছে। ভোটকেন্দ্র পর্যবেক্ষণে ডগ স্কোয়াড, ড্রোন ও সিসিটিভি ব্যবহারের পাশাপাশি প্রথমবারের মতো পুলিশ সদস্যদের শরীরে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, যা কন্ট্রোল রুম থেকে সরাসরি মনিটর করা হবে।

বিভাগের চার জেলায় মোট ২,৮৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ১,১২৬টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব কেন্দ্রের জন্য বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। সিলেট জেলায় ২১৭টি, সুনামগঞ্জে ৪৫১টি, হবিগঞ্জে ২৩৫টি এবং মৌলভীবাজারে ২২৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে নির্ধারিত। দুর্গম হাওরাঞ্চলের কেন্দ্রগুলোতে হেলিকপ্টারের সহায়তা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

প্রতিটি সাধারণ কেন্দ্রে দুইজন পুলিশ ও ১৩ জন আনসার এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৩-৪ জন পুলিশ ও ১৫ জন আনসার মোতায়েন থাকবে। র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল দল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে যাতে ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।