Web Analytics

বাংলাদেশ এখন থেকে সরকারিভাবে ভিয়েতনামে আলু রপ্তানি করতে পারবে। হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় সম্প্রতি এই অনুমোদন দিয়েছে। এটি বাংলাদেশের আলু চাষি ও রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।

ভিয়েতনামের নীতিমালা অনুযায়ী, কোনো দেশ আলু রপ্তানি করতে চাইলে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্রসহ নিবন্ধন করতে হয়। বাংলাদেশ দূতাবাস বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে গত মে মাসে আবেদন জমা দেয়। দীর্ঘ যাচাই-বাছাই শেষে ভিয়েতনাম সরকার বাংলাদেশকে আলু রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেয়।

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত লুৎফর রহমান এই অর্জনকে বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এতে রপ্তানিকারক ও প্রান্তিক কৃষক উভয়েই উপকৃত হবেন এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে। দূতাবাস অন্যান্য কৃষিপণ্য যেমন তিল রপ্তানির পথও উন্মুক্ত করতে কাজ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।