Web Analytics

বিশেষজ্ঞ চিকিৎসকরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে উন্নত চিকিৎসা ও পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। বঙ্গভবনের দায়িত্বশীল সূত্রের বরাতে আমার দেশ জানিয়েছে, গত কয়েক দিনে তিনি দুবার শারীরিক পরীক্ষা করিয়েছেন। সিটি স্ক্যান ও এমআরআই প্রতিবেদনে হৃদ্‌রোগের সমস্যার পাশাপাশি স্নায়বিক সমস্যাও ধরা পড়েছে। সম্প্রতি শারীরিক সমস্যা দেখা দেওয়ার পর তিনি আবার চিকিৎসকদের শরণাপন্ন হন।

সূত্র অনুযায়ী, রাষ্ট্রপতি আগে থেকেই হৃদ্‌রোগে ভুগছেন এবং সিঙ্গাপুরে বাইপাস সার্জারি করিয়েছিলেন। পরে তাঁর শরীরে দুর্বলতা, কোমর ও পিঠের ব্যথা বেড়ে গেলে তিনি যুক্তরাজ্যেও মেডিকেল চেকআপ করান। বৃহস্পতিবার তিনি বঙ্গভবনে দপ্তরে এসে চারটি ফাইলে স্বাক্ষর করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। কর্মীরা জানান, চিকিৎসকদের পরামর্শ ও পরিবার-নিকটজনদের সঙ্গে আলোচনা করে তিনি রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।