Web Analytics

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিএনপি মনোনীত নবনির্বাচিত এমপি এম এ হান্নানকে ফুলেল শুভেচ্ছা জানান ‘আমার দেশ’-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। তিনি আশা প্রকাশ করেন, নতুন সংসদ সদস্য দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বৈষম্যহীনভাবে নাসিরনগরের উন্নয়নে কাজ করবেন এবং সকল নাগরিকের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সৈয়দ আবদাল আহমদ বিএনপির প্রয়াত মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসূফের উদাহরণ টেনে বলেন, একজন প্রকৃত জননেতা হতে হলে দলীয় সীমার বাইরে উঠে সকলকে সমানভাবে দেখতে হবে। তিনি উল্লেখ করেন, ইউসূফ তার এলাকার যেকোনো ব্যক্তিকে আইনগত সহায়তা দিতে কখনো কার্পণ্য করেননি। ভোটারদের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত এমপি সচেষ্ট হবেন বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজ উদ্দিন এবং অবসরপ্রাপ্ত ব্যাংকার সৈয়দ শাফিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।