Web Analytics

শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার ১০০ দিন পূর্তিতে দ্রুত বিচারের দাবিতে শনিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ঝালকাঠি ইনসাফ মঞ্চ। বক্তারা বলেন, হত্যাকাণ্ডের শতদিন পার হলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, যা হতাশাজনক। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

সংগঠনের আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকার ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্নের আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয়, অর্থদাতা ও মূল হোতাদের বিষয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে শহীদ হাদির জন্য প্রকৃত ইনসাফ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। তার মৃত্যুতে দেশজুড়ে শোক নেমে আসে এবং বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।