Web Analytics

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে চলতি বছরে হামে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৫০ ছাড়িয়েছে, যা দেশটির সব অঙ্গরাজ্যের মধ্যে সর্বোচ্চ। আক্রান্তদের এক-তৃতীয়াংশের বেশি ল্যাঙ্কাস্টার কাউন্টির বাসিন্দা, যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অ্যামিশ জনগোষ্ঠীর বসবাস। এটিকে গত ৩৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে হামের সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব বলা হয়েছে।

এক শীর্ষ চিকিৎসক সতর্ক করে বলেছেন, টিকা না নেওয়া বা আগে কখনো হামে আক্রান্ত না হওয়া ঝুঁকিপূর্ণ মানুষের কারও নিরাপদ বোধ করার সুযোগ নেই। অ্যামিশ জনগোষ্ঠীতে দীর্ঘদিন ধরেই টিকা গ্রহণের হার কম, আর সাধারণ জনগোষ্ঠীতেও টিকা নেওয়ার প্রবণতা কমছে। এতে অত্যন্ত সংক্রামক ভাইরাসটির বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, যদিও ২০০০ সাল থেকে যুক্তরাষ্ট্রে হাম নির্মূল ঘোষিত ছিল।

রাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ল্যাঙ্কাস্টার কাউন্টিতে হাম-সংশ্লিষ্ট তিনজন এবং অন্য দুই কাউন্টিতে আরও দুজন মারা গেছেন। অনেক আক্রান্ত ব্যক্তি চিকিৎসকের কাছে না যাওয়ায় প্রকৃত সংক্রমণ সরকারি হিসাবের চেয়ে বেশি হতে পারে বলে স্থানীয় নেতাদের আশঙ্কা। প্রাদুর্ভাবে অ্যামিশ ও রক্ষণশীল মেনোনাইট সম্প্রদায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে; তাদের মধ্যে টিকা নেওয়ার নতুন আগ্রহ বৃহত্তর সমাজের জন্যও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।