Web Analytics

বাংলাদেশ বিমানবাহিনী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর অংশ হিসেবে হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে সিডবল (বীজসমৃদ্ধ মাটির বল) নিক্ষেপ করে বীজ ছিটানোর কার্যক্রম পরিচালনা করবে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ জুন ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মহাকর্মসূচির উদ্বোধন করেন।

আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মঙ্গলবার ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। দেশের উপকূলীয় অঞ্চল ও পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে সিডবল নিক্ষেপ করা হবে।

আইএসপিআর আরও জানায়, এর আগেও বিমানবাহিনী দেশের প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলে একই ধরনের সিডবল নিক্ষেপ কার্যক্রম পরিচালনা করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।