Web Analytics

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বড়াইবাড়ী সীমান্ত সংঘর্ষের ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বড়াইবাড়ী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে বড়াইবাড়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দুপুর পর্যন্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য রুহুল আমিন এবং প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা সোহেল হোসাইন কায়কোবাদ। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনায় বক্তারা বড়াইবাড়ী দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রতিরোধ ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়, যা রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

২০০১ সালের ১৮ এপ্রিল ভারতের বিএসএফ বড়াইবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে গ্রামবাসীর ওপর হামলা চালায়। সংঘর্ষে কয়েকজন বিডিআর সদস্য শহীদ ও আহত হন, ৮৯টি বাড়িঘর পুড়ে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৭২ লাখ টাকা। দিনটি এখনো সীমান্তবাসীর কাছে বেদনা ও গৌরবের প্রতীক।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।