Web Analytics

গণভোটের রায় দ্রুত কার্যকরের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশ শুক্রবার অনুষ্ঠিত হয়। পবিত্র জুমার নামাজ শেষে দুপুর ২টায় শুরু হওয়া এই সমাবেশে সভাপতিত্ব করেন দলটির আমির মাওলানা মামুনুল হক।

সমাবেশে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, বিরোধীদলীয় চীফ হুইপ, ১১দলীয় ঐক্যের শীর্ষ নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। সকাল থেকেই রাজধানী ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে জুমার নামাজ আদায় করেন।

আয়োজকদের তথ্যমতে, বিকেল পর্যন্ত এই সমাবেশ চলার কথা ছিল এবং এতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জনসমর্থন জোরদারের আহ্বান জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।