Web Analytics

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র আগামী মঙ্গলবার জমা দেবে। নির্বাচনি তফসিল অনুযায়ী রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে সকাল ১০টায় মনোনয়নপত্র জমা দেওয়া হবে। মনোনয়ন জমা শেষে ঐক্যের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ সোমবার এ তথ্য জানিয়েছেন। সূত্রে জানা গেছে, সংসদ সদস্যদের আনুপাতিক হারে জামায়াত জোট থেকে সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হচ্ছে।

নির্বাচনি তফসিল অনুযায়ী এটি মনোনয়ন জমার শেষ দিন, যা ১১ দলীয় ঐক্যের নির্বাচনি প্রক্রিয়ায় আনুষ্ঠানিক অংশগ্রহণের সূচনা নির্দেশ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।