Web Analytics

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে তিনি বলেন, সোয়াট, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিংও জোরদার করা হয়েছে।

তিনি জানান, কেন্দ্রীয় শহীদ মিনারকেন্দ্রিক প্রায় ১৫ হাজার পুলিশ সদস্যের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মহান শহীদ দিবসে ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে বিপুল জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। তিনি সর্বসাধারণকে শৃঙ্খলা বজায় রেখে শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানান।

ডিএমপি কমিশনার আরও বলেন, নিরাপত্তা ব্যবস্থা শুধু শহীদ মিনারকেন্দ্রিক নয়, পুরো ঢাকা শহরকেই নিরাপদ রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।