Web Analytics

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীন ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন রাঙামাটি ও বান্দরবানের দুর্গম পাহাড়ি সীমান্তাঞ্চলে সড়ক যোগাযোগ গড়ে তুলছে। প্রতিকূল আবহাওয়া, পাহাড়ধস ও অন্যান্য প্রাকৃতিক বাধা মোকাবিলা করে তারা এসব জনপদকে দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত করার কাজ করছে। রাজস্থলী প্রকল্প ক্যাম্প স্থাপনের মাধ্যমে ২০১৬ সালে এই কার্যক্রম শুরু হয় এবং ১৩০ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০১৯ সালের ৩ জুলাই।

বর্তমানে দ্বিতীয় পর্যায়ে বগাখালী থেকে করল্লাছড়ি পর্যন্ত ২৮ কিলোমিটার সড়কের কাজ চলছে। খুব শিগগির তৃতীয় পর্যায়ে করল্লাছড়ি থেকে থেগামুখ এবং উদয়াবাদ থেকে থলিপাড়া পর্যন্ত সড়ক নির্মাণ শুরু হওয়ার কথা রয়েছে।

জনকল্যাণমূলক কার্যক্রমে ব্যাটালিয়নটি তিনটি যাত্রীছাউনি, চারটি প্রাথমিক বিদ্যালয় ও নয়টি নিরাপদ পানির উৎস স্থাপন করেছে। রোপণ করেছে ৭০ হাজার ৬৮০টি ফলদ ও বনজ চারা। বৌদ্ধ বিহার সংস্কারে টিন অনুদান, শিক্ষার্থীদের ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ, শিক্ষকদের বেতন-ভাতা, খেলার মাঠ, সোলার প্যানেল ও ফ্যানের ব্যবস্থাও করেছে। ক্যানসার রোগী অমরধন চাকমার চিকিৎসাও ঢাকার সিএমএইচে নিজস্ব খরচে করানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।