Web Analytics

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জাহান তন্বীর ওপর হামলা এবং তাঁকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার সকালে বাহাগিলী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম কিশোরগঞ্জ থানায় মামলাটি করেন। এতে পাঁচজনের নাম উল্লেখ করে আরও ৪০ থেকে ৪৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বুধবার বিকেলে চাড়ালকাটা নদীতে অবৈধ বালু পাচার রোধে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত তিনটি বালুবোঝাই ট্রলি আটকের চেষ্টা করলে দুটির চালক পালিয়ে যান এবং একটি ট্রলি আটক করা হয়। পরে বালু উত্তোলন সিন্ডিকেটের শতাধিক নারী-পুরুষ এসিল্যান্ড, ভ্রাম্যমাণ আদালতের পেশকার ও দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ঘিরে অবরুদ্ধ করে রাখে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তাদের উদ্ধার করে এবং আটক ট্রলিটি থানায় নেওয়া হয়। এজাহারভুক্ত আসামিরা উত্তর বাহাগিলীর স্বপন ইসলাম, পারভেজ ইসলাম, জাহেদুল ইসলাম, আরব আলী ও সুমন ইসলাম। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।