Web Analytics

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে পৃথক অভিযানে ৪২টি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার ও দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির সদস্যরা বেলায়েতের ভারানি ও ছেড়ার খাল এলাকায় অভিযান চালিয়ে ৪২টি ‘মালা ফাঁদ’ উদ্ধার করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ফাঁদগুলো এমনভাবে স্থাপন করা ছিল যাতে বনে বিচরণরত হরিণ সহজেই আটকা পড়ে।

এর আগে সোমবার (২০ এপ্রিল) পশ্চিম সুন্দরবনের ডিঙ্গি মারি অভয়ারণ্য এলাকায় স্মার্ট টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ও কাঁকড়া শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করে। এ সময় একটি নৌকা, প্রায় ৩০ কেজি কাঁকড়া এবং মাছ-কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়। পরে বন আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান জানান, সুন্দরবনে অবৈধ শিকার ও বনজ সম্পদ আহরণ রোধে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে একটি শিকারি চক্র প্রভাবশালীদের সহায়তায় বনে সক্রিয় রয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।