Web Analytics

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ডেটলাইন সামনে রেখে রাজনৈতিক নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস। আওয়ামী লীগের চলমান অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে এবি পার্টির বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফুয়াদ অভিযোগ করেন, আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে অগ্নিসন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার ঘটনা রয়েছে। তিনি ২০০৪ সালের ৩০ এপ্রিলকে কেন্দ্র করে তৎকালীন সরকার পতনের চেষ্টা, দীর্ঘ সময় গাড়িতে আগুন দেওয়া এবং জ্বালাও-পোড়াওয়ের ঘটনার কথা উল্লেখ করেন। তিনি আরও দাবি করেন, ২০২৫ সালের আগস্টে রাজনৈতিক প্রত্যাবর্তনের নানা ঘোষণা ডিসেম্বরে বাস্তবায়িত হয়নি এবং ২০২৬ সালের নির্বাচন বাধাগ্রস্ত করার প্রচেষ্টাও সফল হয়নি।

সরকারকে উদ্দেশ করে তিনি প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানালেও জাতীয় ঐক্য কেন বিনষ্ট হয়েছে তা খতিয়ে দেখার আহ্বান জানান। তিনি আওয়ামী ফ্যাসিবাদীদের বিচারের দাবি এবং ফ্যাসিবাদ প্রতিরোধ আইন প্রণয়নের কথা বলেন। সমাবেশে এবি পার্টির কয়েকজন যুগ্ম সাধারণ সম্পাদকসহ ঢাকা মহানগর ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।