Web Analytics

স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

নূরুল ইসলাম মনি বলেন, দেশে কেউ কাউকে সহজে ধন্যবাদ দিতে চায় না; তবে তিনি ডা. জুবাইদা রহমানকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চান। তার ভাষ্য অনুযায়ী, স্বাস্থ্য বাজেট দ্বিগুণ করার পেছনে ডা. জুবাইদার বিশেষ ভূমিকা ছিল। তিনি বলেন, ‘বাসায় যুদ্ধ করে’ তিনি এই বাজেট ডাবল করিয়েছেন এবং অন্য খাতগুলোর মধ্যে কেবল স্বাস্থ্য খাতেই তার প্রচেষ্টায় এত বড় বাজেট বৃদ্ধি সম্ভব হয়েছে।

চিফ হুইপ দেশের মানুষের স্বাস্থ্যঝুঁকি ও চিকিৎসা পরিস্থিতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, ৫০ বছর পার হওয়ার পর হৃদরোগ, লিভার, ফুসফুস ও পেটের নানা জটিলতায় মানুষ হাসপাতালে ছুটছে এবং চিকিৎসায় সময় ও অর্থ ব্যয় করছে। খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর জীবনযাপনকে তিনি প্রধান কারণ হিসেবে উল্লেখ করে স্বাস্থ্য বাজেটের কার্যকর ব্যবহার, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং ভেজাল বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।