Web Analytics

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ২০২৬–২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে উচ্চাভিলাষী ও স্বপ্নবিলাসী হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এই বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং একটি স্বনির্ভর রাষ্ট্র গঠনের পথ সুগম করবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতায় বাজেটটি প্রণয়ন করা হয়েছে, যা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করার প্রতিফলন। তিনি বলেন, বাজেটে গরিব, মধ্যবিত্ত, প্রান্তিক জনগোষ্ঠী, ব্যবসায়ী ও কর্মপ্রত্যাশী তরুণদের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষি খাতে ভর্তুকি অব্যাহত রাখা, ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষায় অতিরিক্ত প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর-সুবিধা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অর্থপাচার রোধ এবং স্বচ্ছ অর্থনীতি গঠনের দিকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।