Web Analytics

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় অন্তত একজন নিহত এবং প্রায় ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ন্যাশনাল পার্ক সার্ভিস। শনিবার বিকেলে ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম র‍্যাঞ্চ এলাকায় বন্যা দেখা দেয়। এতে অন্তত ৬২ জনকে সরিয়ে নেওয়া হয়। রোববার সন্ধ্যায় ক্রিস্টাল র‍্যাপিডসের কাছে কলোরাডো নদী থেকে ৪৬ বছর বয়সি এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

বন্যার পানিতে বড় বড় পাথর, ধাতব কাঠামো ও নানা ধরনের ধ্বংসাবশেষ ভেসে কলোরাডো নদীতে গিয়ে পড়ে। পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড, ফ্যান্টম র‍্যাঞ্চ এবং নর্থ কাইবাব ট্রেইলের কিছু অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। কলোরাডো নদীতে র‍্যাফটিং কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বন্যার পানিতে পার্কের একমাত্র প্রধান পানির পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সোমবার থেকে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের লজ ও হোটেলগুলোতে পর্যটকদের রাতযাপন বন্ধ থাকবে। আগামী সোমবার পর্যন্ত ওই এলাকায় আরও বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।