Web Analytics

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার বিদেশি প্রতিনিধিদের সামনে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়। সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজির নেতৃত্বে আসা পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সামনে সুরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত পাঠ করা হয়, যেখানে বদর যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্দিষ্ট আয়াত পাঠের মাধ্যমে ইরান সম্ভবত প্রতীকী বার্তা দিতে চেয়েছে, যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিদেশি প্রতিনিধিদেরও পৃথক আয়াত শোনানো হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই আয়াত নির্বাচনের পেছনে কূটনৈতিক তাৎপর্য খুঁজছেন, তবে ইরান ও সৌদি আরব—দুই দেশের পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।