Web Analytics

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে গাজা উপত্যকার মতোই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইলি বাহিনী। ২০২৬ সালের ১৫ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলি সেনারা গাজায় ব্যবহৃত একই কৌশল অনুসরণ করছে। এক সেনা কর্মকর্তা বলেন, তারা প্রতিদিন কতগুলো ভবন ধ্বংস করা হয়েছে তার ওপর ভিত্তি করে সফলতা পরিমাপ করছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সীমান্তঘেষা গ্রামগুলোতে বুলডোজার দিয়ে বাড়িঘর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, যাতে নতুন সামরিক ঘাঁটি তৈরির জায়গা তৈরি হয়। এক সেনা সদস্য জানান, নতুন স্থাপনাগুলোর ধরন দেখে মনে হচ্ছে ইসরাইল সেখানে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করছে। হারেৎজ জানায়, ইসরাইলি সৈন্যরা ইতিমধ্যে লিতানি নদী থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে পৌঁছে গেছে।

গাজার মতো লেবাননেও ইসরাইলি বাহিনীর এই ‘পোড়ামাটি নীতি’ ওই অঞ্চলে নতুন মানবিক ও ভূ-রাজনৈতিক সংকটের আশঙ্কা বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।