Web Analytics

শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দীর্ঘদিনের কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী ১৯ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়কার কয়েকজন কর্মচারীকে নাম ধরে ডাকেন, তাদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন। দূর থেকে এক কর্মচারীকে চিনে ডাকলে তিনি নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করেন।

অফিসে প্রবেশের আগে প্রধানমন্ত্রী বাগানে বৃক্ষরোপণ করেন। প্রবেশের সময় কর্মকর্তা-কর্মচারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শুভেচ্ছা জানান। পুরনো কর্মচারীদের চিনে তাদের সঙ্গে কথা বলায় অনেকেই আবেগাপ্লুত হন এবং প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বিস্মিত হন।

পরে প্রধানমন্ত্রী রেড ব্লকে নিজের চেম্বারে প্রবেশ করে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।