Web Analytics

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই একমাত্র নেতা, যিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলের আগ্রাসন বন্ধে বাধ্য করতে পারেন। সাংবাদিক হ্যাডলি গ্যাম্বলের সঙ্গে ‘অন দ্য রেকর্ড’ অনুষ্ঠানে সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি ওয়াশিংটনের প্রভাব ব্যবহার করেন, তাহলে তা কার্যকর হবে। ফিদান আরও উল্লেখ করেন, ইসরাইল একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

তিনি বলেন, তুরস্ক বিশ্বাস করে ট্রাম্পই একমাত্র ব্যক্তি, যিনি ইসরাইলের ওপর প্রকৃত চাপ সৃষ্টি করতে পারেন। গাজায় তুরস্ক সেনা পাঠাবে কি না জানতে চাইলে ফিদান প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের বক্তব্যের উল্লেখ করে বলেন, আংকারা শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী সবকিছু করতে প্রস্তুত।

ফিদান আরও জানান, তুরস্ক গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নিতে আগ্রহী, তবে সেনা মোতায়েন বৃহত্তর আন্তর্জাতিক ঐকমত্যের ওপর নির্ভর করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।