Web Analytics

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক দুই লাখ পিস ইয়াবা জব্দ করেছে। মঙ্গলবার রাতে নিয়মিত টহলের সময় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন পালংখালী বিওপির টহলদল ফারির বিলের গুর্জাখাল রুবেলের ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে টহলদল কয়েকজনের সন্দেহজনক গতিবিধি দেখতে পায়। তারা দেখতে পায়, মিয়ানমার থেকে ছয়জন ব্যক্তি পোঁটলা হাতে বাংলাদেশের ভেতরে প্রবেশ করছে। বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা পোঁটলাগুলো ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ছয়টি পরিত্যক্ত পোঁটলা থেকে খাকি ও নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ব্যাপক তল্লাশির পরও সেখানে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি। উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও অন্য অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।