Web Analytics

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করায় শনিবার নিজেদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। দুপুর আড়াইটার দিকে এনসিপি নেতাদের সঙ্গে আলোচনার পর সংগঠনটি এ সিদ্ধান্ত জানায়। হাসনাত ফেসবুক স্ট্যাটাসে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে উল্লেখ করে তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা ছিল। এর আগে শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসার শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তারা হাসনাত ক্ষমা না চাইলে এনসিপির অনুষ্ঠান প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন।

কওমি ছাত্র ঐক্য পরিষদ একই স্থানে শনিবার বিকেল ৩টায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাকও দিয়েছিল। সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, দুঃখ প্রকাশের পর তাদের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে এবং এনসিপির কর্মসূচিতে বাধা থাকবে না। তবে জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, শিল্পকলা একাডেমি রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়; তাই সেখানে এনসিপির অনুষ্ঠান করতে দেওয়া হবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।