Web Analytics

ইরানের রাজধানী তেহরানে বুধবার ভোরে একটি আবাসিক এলাকায় বিমান হামলার ঘটনা ঘটেছে। হামলার পরপরই ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্ধারকাজ শুরু করে। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, তেহরানের আরেকটি আবাসিক এলাকায়ও হামলা হয়েছে এবং রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দল একটি ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশের চেষ্টা করছে এবং একটি উদ্ধারকারী কুকুর ধ্বংসস্তূপের দিকে এগিয়ে যাচ্ছে। তবে শহরের কোন এলাকায় হামলাটি হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি।

আল–জাজিরা জানিয়েছে, তেহরানের একটি ব্যাংকে বিমান হামলায় অন্তত এক কর্মী নিহত হয়েছেন। ইসরাইল ও যুক্তরাষ্ট্র নতুন করে বড় ধরনের হামলার ঘোষণা দেওয়ার পর তেহরানে রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামেদিয়ান জানান, আবাসিক এলাকার পাশাপাশি বিদ্যুৎ, পানি, গ্যাস ও যোগাযোগ নেটওয়ার্কসহ গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা ও হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।