Web Analytics

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। দেশে প্রথমবারের মতো একজন পেশাদার আলেম ও মসজিদের ইমাম প্রশাসনিক উচ্চ পদে নিয়োগ পেলেন। ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫ অনুযায়ী তিনি যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব পালন করবেন, শর্তসাপেক্ষে অন্য সব পেশাগত সম্পর্ক ত্যাগ করতে হবে।

মুফতি বাকী একজন মধ্যপন্থী আলেম ও ইসলামী গবেষক হিসেবে পরিচিত। তিনি কওমি, আলিয়া ও প্রচলিত শিক্ষা ধারায় সমানভাবে শিক্ষিত। চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী, ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অধ্যয়ন করেন। সব পর্যায়ে প্রথম শ্রেণি অর্জন করেন এবং মাস্টার্সে প্রথম স্থান লাভ করেন।

তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন এবং দেশের গুরুত্বপূর্ণ মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতের শরিয়াহ তদারকিতেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।