Web Analytics

বাংলাদেশ বিমান বাহিনী মঙ্গলবার কক্সবাজারের নিদানিয়ায় কক্সবাজার এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে এফএম-৯০ ক্ষেপণাস্ত্রের লাইভ ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্ন করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিমান বাহিনীর ৩০১ স্যাম ইউনিট মহড়াটি পরিচালনা করে।

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মহড়াটি পরিদর্শন করেন। তিনি মহড়ার সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সরেজমিনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কার্যক্রম প্রত্যক্ষ করেন। মহড়া সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের তিনি প্রশংসা করেন এবং ভবিষ্যতে পেশাদারিত্ব বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিমান বাহিনী প্রধান বলেন, বাংলাদেশ বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধবিমান ও উন্নত প্রযুক্তির সরঞ্জাম সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। সদস্যদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর তিনি সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। পরিদর্শনের সময় সহকারী বিমান বাহিনী প্রধান, কক্সবাজার ঘাঁটির এয়ার অধিনায়ক, ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং নৌবাহিনী, বিজিবি ও পুলিশের প্রতিনিধিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।