Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক চার দিনের সফরে বৃহস্পতিবার, ২২ অক্টোবর রাতে মালয়েশিয়া যাচ্ছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকছেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা মুফতি মোহাম্মদুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ।

সফরকালে প্রতিনিধিদলটি বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কর্মসূচি, সীরাত মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবে। এ সময় মামুনুল হক মালয়েশিয়ার বিভিন্ন ইসলামি ব্যক্তিত্ব ও ইসলামপন্থি রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

কর্মসূচিতে দেশটির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়ও রয়েছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। শুক্রবার, ২৩ অক্টোবর মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থানীয় মসজিদে জুমার নামাজের ইমামতি করবেন মামুনুল হক। সফর শেষে ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাতে তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।