Web Analytics

২০২৬ সালের ২০ এপ্রিল সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে জাপানের ইওয়াতে প্রিফেকচারের উপকূলের অদূরে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর আওমোরি প্রিফেকচার, হোক্কাইডোসহ আশপাশের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ তিন মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। রাজধানী টোকিওতেও কম্পন অনুভূত হয় এবং কয়েক মিনিট ধরে ভবন দুলতে দেখা যায়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান। তিনি উপকূলীয় ও নদীসংলগ্ন এলাকা থেকে দূরে গিয়ে উঁচু স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেন। বিদেশি নাগরিকদের সতর্ক করতে রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে ইংরেজিতে ‘Tsunami! Evacuate!’ এবং ‘Don’t turn back’ বার্তা প্রচার করে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। সতর্কতা কার্যকর রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।