Web Analytics

ইরান যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশ্বব্যাপী মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম রোববার প্রায় ৫ শতাংশ হ্রাস পায়। সোমবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৫ মিনিটে জুলাই মাসের ব্রেন্ট ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৯৮.৪৭ ডলারে নেমে আসে, যা এক মাস আগের তুলনায় প্রায় ৯ শতাংশ কম, তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনো এক-তৃতীয়াংশের বেশি।

জাপানের প্রধান শেয়ারবাজার সূচক নিক্কেই ২২৫ সোমবার সকালের লেনদেনে ৩ শতাংশের বেশি বেড়ে নতুন রেকর্ড গড়েছে। শুক্রবারও সূচকটি সর্বোচ্চ অবস্থানে বন্ধ হয়েছিল। রোববার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তেহরানের সঙ্গে আলোচনা শৃঙ্খলাপূর্ণ ও গঠনমূলকভাবে এগোচ্ছে, তবে দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছানোর নির্দেশ দিয়েছেন।

সিঙ্গাপুরভিত্তিক স্পার্টার জ্যেষ্ঠ তেলবাজার বিশ্লেষক জুন গোহ বলেন, মূল পরিস্থিতিতে তেমন পরিবর্তন হয়নি, কারণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় প্রতিদিন ১ থেকে ১.১ কোটি ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ বন্ধ রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।