Web Analytics

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিভিন্ন প্রকল্পে ছাত্রদল নেতাদের চাঁদাবাজি ও কর্মকর্তাকে হুমকির অভিযোগে শিক্ষার্থীরা রবিবার রাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। রাত সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশে শেষ হয়। শিক্ষার্থীরা ক্যাম্পাসে চাঁদাবাজি ও রাজনৈতিক দখলদারিত্বের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী কাজী সৌরভ বলেন, বিশ্ববিদ্যালয় যেন চাঁদাবাজদের আস্থানা না হয়। ওশানোগ্রাফি বিভাগের শিক্ষার্থী জিহাদুল ইসলাম রাফি হতাশা প্রকাশ করে বলেন, ইতিবাচক পরিবর্তনের আশা করলেও চাঁদাবাজির প্রবণতা বেড়েছে। শিক্ষা বিভাগের শিক্ষার্থী মুজতবা ফয়সাল নাঈম বলেন, নতুন বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকেই চাঁদাবাজি বা টেন্ডারবাজি করতে দেওয়া হবে না।

এই কর্মসূচি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির নামে আর্থিক অনিয়ম ও প্রভাব বিস্তারের বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্রমবর্ধমান ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখা যাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।