Web Analytics

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ট্রাকচাপায় নিহত দুই রাজনৈতিক নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছে। সোমবার দুপুরে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দুই পরিবারের হাতে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি দুই পরিবারের সদস্যকে সিটি করপোরেশনে চাকরি দেওয়া হয়েছে।

মাসুম বিল্লাহর বাবা বাদশা মিয়াকে নাসিকের আইন শাখায় অফিস সহকারী পদে এবং আব্দুল কাদির জিলানীর স্ত্রী সোহানাকে স্বাস্থ্য বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। সাখাওয়াত হোসেন খান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও তাদের জীবিকা নিশ্চিত করা মানবিক দায়িত্বের অংশ। অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি উপস্থিত ছিলেন।

গত ৯ জুন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় নাসিকের বর্জ্যবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবদল নেতা মাসুম বিল্লাহ (২৭) ও ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানী (২৬) নিহত হন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।